রবিবার, ২ আগস্ট, ২০২৬

বাংলা বিষয়ের কিছু প্রশ্ন উত্তর

 NET এর সিলেবাসের ইউনিট III এর সমগ্র কবির ছদ্মনাম :-

_____________________________


১)ভ্রমনকারী বন্ধু - ঈশ্বরচন্দ্র গুপ্ত।


২) টিমোথি পেনপোয়েম - মাইকেল মধুসূদন দত্ত।

৩)নাদাপেটা হাঁদারাম - বিহারীলাল চট্টোপাধ্যায় 


৪)জনৈক বঙ্গমহিলা --কামিনী রায়


৫) কহ্লন মিশ্র - কাজী নজরুল ইসলাম।

৫)ব্যাভাচি -- কাজী নজরুল ইসলাম ।


৬) শ্রী - জীবনানন্দ দাশ।


৭)বিষ্ণু দে - ?


৮) বিশ্বকর্মা - সুধীন্দ্রনাথ দত্ত।


৯)অমিয় চক্রবর্তী -- ?


১০)সমর সেন -- ?


১১) সুবচনী - সুভাষ মুখোপাধ্যায়।

১১)ফকির - সুভাষ মুখোপাধ্যায়।

১১)ঢোল গোবিন্দ --- সুভাষ মুখোপাধ্যায়।


১২) স্ফুলিঙ্গ সমাদ্দার - শক্তি চট্টোপাধ্যায়।

১২)রূপচাঁদ পক্ষী - শক্তি চট্টোপাধ্যায়।

১২)অভিনব গুপ্ত, - শক্তি চট্টোপাধ্যায় ।


১৩) সুলতানা চৌধুরী - কবিতা সিংহ।

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

কিছু প্রয়োজনীয় বই/ some useful books for UGC net

https://drive.google.com/file/d/1TvjmpRl7RUqHtBOsfzE_xpXofIxrfxTk/view?usp=drivesdkhttps://drive.google.com/file/d/1NhvStl93FaCwYnKttw4Kcp_OVyvzdMou/view?usp=drivesdkশারদীয়ার শুভেচ্ছা সবাইকে। পূজোর কদিন পোস্ট দিতে না পারার জন‍্য আমি দুঃখিত । আশা করি সবাই সুস্থভাবে পূজো কাটিয়েছেন।
 আজকে আমি কয়েকটা বইয়ের‌ link  দেব‌ যেগুলি নেট পরীক্ষায় কাজে দেবে । আরো বিস্তারিত  জানতে পেজটি ফলো করবেন।

শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

UGC net Bengali usefull books / ইউ জি সি নেট বাংলা - প্রয়োজনীয় বইসমূহ

সুপ্রভাত আজ সকালে নিশ্চই পড়তে বসে পড়েছেন এতক্ষণে।  গতকাল আমি UGC net  exam এর জন‍্য সিলেবাসের বই পড়ার কিছু পদ্ধতি জানিয়ে ছিলাম , আপনারা সেটি হলো করতে পারেন । আর একটি নিজস্ব রুটিনও বানিয়ে নিতে পারেন।
 আজকের টপিকে আমি কিছু বইয়ের নাম বলে দেব যেগুলো দোকানে সহজেই পেয়ে যাবেন আর এই বইগুলো পুরো বিষয়টাকে একটু সহজ করতে সাহায‍্য করবে। বলে রাখি সিলেবাসে প্রচুর টপিক আছে তাই সমস্ত বইয়ের নাম বেশ কতগুলো পোস্টে ধাপে ধাপে জানাব । তাই হলো করতে থাকুন।




বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

কিভাবে পড়বেন প্রতিটি বই/ how to prepare for net jrf exam

প্রথমেই সিলেবাসের যে বইটি পড়বেন বলে ভাবছেন সেটা হার্ড কপি সংগ্রহ করুন , সফট কপি থাকলেও চলবে । তবে সফট কপি থেকে পড়াটা একটু ক্লান্তিকর, আপনি তাতে দাগ দিয়ে পড়তে পারবেন না, বা যে কোন সময় সফট কপিটি হারিয়ে কিংবা নষ্ট হয়ে যেতে পারে । তাই মূল বইটি কিনুন বা লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিন। এরপর বইটির প্রকাশনা থেকে শুরু করে প্রথম প্রকাশ , সাল তারিখ , উৎসর্গ পত্র সব খাতায় নোট করে নিন। বইটি পড়তে শুরু করুন । প্রতিটি লাইন , অধ্যায় ভালো করে পড়ুন । পাশে একটি পরিষ্কার খাতা রাখবেন , যেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বা তথ্যগুলি পড়ার সাথে সাথে লিখতে থাকবেন । যদি একটানা পড়া আপনার অভ্যাস হয় তাহলেও বলব দুই তিন পাতা পড়ার পরেই তথ্যগুলি লিখে নেবেন , নাহলে পরে লিখতে আলস্য আসবে।
 বাংলার সিলেবাসটি অনেক বড় , এর অনেক ইউনিট ভাগ রয়েছে , তারসাথে অনেক টপিক রয়েছে। ফলে প্রচুর পড়তে হবে। এক একটি ইউনিট ধরে পড়াটা খুব সুবিধে হয়। কারণ তাহলে কোন টপিক বাদ পরে যাওয়ার ভয় থাকে না। যে ইউনিটের বইগুলি হাতের কাছে রয়েছে সেগুলি দিয়েই শুরু করুন। সব একসাথে দেখতে যাওয়ার প্রয়োজন নেই। এভাবে পড়া শুরু করলে ধীরে ধীরে পুরোটাই সম্পূর্ণ করা সম্ভব ।
  আর প্রতিদিন প্রথম পত্রের টপিকগুলিও নিয়মিত অভ্যেস করুন। ফেলে রাখবেন না।  

syllabus ugc net - set bengali ,subject code 019

CBSE UGC NET Bengali Syllabus- Translation in Hindi, Kannada ... https://www.examrace.com › CBSE-UGC...ugc net examination for bengali subject the syllabus  you can download from ugc's official website which is www.ugcnet.com .
 পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথমেই দরকার সিলেবাসটি হাতের সামনে রাখা। খুব ভালো হবে যদি আপনি পরীক্ষার সমস্ত বিষয় একটি খাতায় লিখে নেন এবং প্রতিদিন সেটি সকাল বিকেল যখনই পড়তে বসবেন একবার করে খুলে দেখবেন । শুধু দেখা নয় , আপনাকে বিচার করতে হবে কতটা পড়া হয়েছে , কতটা বাকি আছে, আজকে কতটা শেষ করতে পারবেন ইত্যাদি। এভাবে প্রতিদিন সিলেবাস দেখার অভ্যাস তৈরি করুন,  যাতে পুরো বিষয়টি আপনার হাতের মুঠোয় থাকে।
একই সাথে খেয়াল রাখবেন এই পরীক্ষায় একটি প্রথম পত্র থাকে যেখানে আপনার বাংলা বিষয় থেকে প্রশ্ন থাকবে না , থাকবে জেনেরাল পেপার থেকে। সেই পত্রটিও খুব ভালো করে পড়তে হবে । তবে আমরা এখানে শুধু মূল বিষয় বাংলা নিয়েই আলোচনা করব। আশা করি আমি যেভাবে দেখিয়ে দেব আপনাদের কিছুটা সুবিধে হবে।